ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
মনিটরিং দুর্বলতায় টানা পতন, হতাশ বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: আজও (১৭ আগস্ট) দেশের শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুধু সব সূচকই কমেনি, বরং টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই ধারাবাহিক পতন নিয়ন্ত্রক সংস্থার বাজার তদারকিতে ব্যর্থতার চিত্রই তুলে ধরছে। নতুন কমিশনকে নিয়ে বিনিয়োগকারীদের যে আশা ছিল, তা ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছে। তাঁদের কাছে এখন মনে হচ্ছে, নতুন কমিশন বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। কমিশন দায়িত্ব গ্রহণের পর বাজার যেভাবে ঊর্ধ্বমুখী ছিল, সেই গতি অব্যাহত থাকলে এতদিনে বাজারের অবস্থা অনেক ভালো থাকতো। কিন্তু হঠাৎ করেই সেই ইতিবাচক ধারায় ভাটা পড়েছে। বাজারের এমন পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় নিয়ন্ত্রক সংস্থার কোনো কার্যকর উদ্যোগ নেই, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। এভাবে পতন চলতে থাকলে আবারও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতা তৈরি হবে। তাই পরিস্থিতির উন্নতিতে নিয়ন্ত্রক সংস্থাকে বাজার মনিটরিং জোরদার করতে হবে এবং ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। আর যদি তা করতে না পারে, তাহলে নিয়ন্ত্রক সংস্থার উচিত দায়িত্ব থেকে সরে আসা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৪.২৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৭.৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৫.৬৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৪টির দর বেড়েছে, ৩১৮টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৩৫ কোটি ৯১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬৭টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২৪.১৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬৮.১২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু