ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো আচরণ করছে’
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী বিরোধীদল হিসেবে আওয়ামী লীগের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষের জন্য ন্যূনতম রাজনৈতিক পরিসরও থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে জামায়াত-শিবিরের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।
জামায়াত-শিবিরের উদ্দেশে রাশেদ খান অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার পর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির প্রদর্শন করা হয়েছে। তার ভাষায়, এসব কর্মকাণ্ড দেখে জামায়াত-শিবিরকে একটি ‘জালিম সংগঠন’ হিসেবে মনে হচ্ছে।
রাশেদ খান বলেন, অতীতে বিরোধী দলগুলোকে মজলুম ও বিনয়ী অবস্থানে দেখা গেলেও প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করেছে। তার দাবি, জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হয়ে যেতে পারে।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যারা গণঅধিকার পরিষদকে জামায়াতমুখী করতে চেয়েছিল, তাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলেও দাবি করেন রাশেদ খান। একই সঙ্গে দলটির নেতাদের ভবিষ্যতে টকশো বা বক্তব্যে জামায়াতের পক্ষে বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের মহাসচিবের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। গণঅধিকার পরিষদকে নিয়ে জামায়াতের মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
দেশের গণতান্ত্রিক আন্দোলনে গণঅধিকার পরিষদের ভূমিকার কথা তুলে ধরে রাশেদ খান দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও পতনে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি। তার বক্তব্য, জামায়াত যখন আড়ালে ছিল, তখন গণঅধিকার পরিষদ রাজপথে সক্রিয় ছিল।
জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে দলটি অতীতের রাজনৈতিক ভূমিকার চেয়ে নিজেদের অবদানকে বেশি করে তুলে ধরছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ