ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
দেশের মোট ভোটার সংখ্যা জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। আপাতত এই ভোটার তালিকা দিয়েই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সিনিয়র সচিব বলেন, ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
তিনি বলেন, পরবর্তীতে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কিংবা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিলে নতুন ভোটারদের সম্পূরক তালিকা হিসেবে যুক্ত করা হবে।
ভোটার সংখ্যা বৃদ্ধির তথ্য তুলে ধরে আখতার আহমেদ বলেন, এর আগে ১৪ মে পর্যন্ত ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালা আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই পাঁচ স্তরের নির্বাচনের আচরণবিধি রয়েছে।
তবে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত অন্যান্য আইনের নথি এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি জানিয়ে তিনি বলেন, এসব নথি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে সেগুলোও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)