ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
জুলাই আমাদের স্মৃতিতে ৩৬ দিনের মাস: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই জাতির ঐক্য, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো ও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস। জুলাইয়ে আমরা আবারও স্মরণ করি, কী ভীষণ শক্তি নিয়ে এ জাতি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।”
ড. ইউনূসের ভাষায়, জুলাই ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রাজপথে নেমেছিলেন, তেমনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন শিক্ষক ও অভিভাবকরাও।
তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিক, আলোকচিত্রী ও সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের বাস্তব চিত্র বিশ্বের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, রিকশাচালক, শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশার নাগরিক এবং চিকিৎসকেরাও নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।
নারীদের অবদানের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, জুলাই আন্দোলনে নারীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্বও আগামী দিনের তরুণদের পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে শক্তিশালী বলয়ও পরিবর্তন করা সম্ভব। এই ঐক্যের ভিত্তিতেই গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার জন্য সবাইকে দৃঢ় সংকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।বিবৃতির শেষাংশে ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখার এবং একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর