ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে আজ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ এলাকায় বিভিন্ন কর্মসূচি থাকায় আজ (৫ আগস্ট) ভোর ৫টা থেকে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগে স্থাপিত ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া এভিনিউতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
এ কারণে আজ ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করবে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগমুখী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে চলাচল করবে।
সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী যানবাহনের জন্য দুটি বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। একটি রুট নিউ মার্কেট, আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে এবং অন্যটি বাটা, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এ ছাড়া মানিক মিয়া এভিনিউ, গণভবন, আসাদগেট, ধানমন্ডি, ইন্দিরা রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফার্মগেট এলাকায় চলাচলকারী যানবাহনের জন্যও পৃথক বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপি। বিশেষ করে অনুষ্ঠান চলাকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ কমাতে নগরবাসী এবং যানবাহন চালকদের ডিএমপির নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার ও ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা