×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ইনকোর্স নম্বর নিয়ে নতুন নির্দেশনা দিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

২০২৬ আগস্ট ০৩ ১২:০৮:১৭

ইনকোর্স নম্বর নিয়ে নতুন নির্দেশনা দিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর এবং ক্লাসে উপস্থিতির হার প্রকাশের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক (অব.) মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। উপাচার্যের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার পাশাপাশি সার্বিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ক্লাসে উপস্থিতির হার সংশ্লিষ্ট কলেজের প্রতিটি বিভাগের নোটিশ বোর্ডে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত