ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ফল কবে? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বিষয় ও কলেজ নির্বাচনের ফল সোমবার (৩ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কোন কলেজে এবং কোন বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তা জানতে পারবেন।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে মোট ১৬ হাজার ১৮১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সবচেয়ে বেশি ৭ হাজার ৮৪ জন আবেদন করেছেন। বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৫ হাজার ৯৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩ হাজার ১৫৯ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৭৯৫টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৪৯৮টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৯৯৭টি আসন রয়েছে। আবেদনকারীর সংখ্যায় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এগিয়ে থাকলেও আসনসংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে বিজ্ঞান ইউনিট।
ফল প্রকাশের পর আগামী ৪ থেকে ১২ আগস্ট পর্যন্ত ভর্তি ফি পরিশোধের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর প্রথম মাইগ্রেশনের ফল ১৪ আগস্ট এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফল ২০ আগস্ট প্রকাশ করা হবে। সর্বশেষ ২৫ আগস্ট চূড়ান্ত বিষয় ও কলেজ উল্লেখ করে ভর্তি-তালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ভর্তি কার্যক্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় অনলাইন ভর্তি ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সম্পন্ন হবে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত