ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
কম ওজনের বিস্কুট, নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম পণ্য সরবরাহ এবং বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের অভিযোগে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে বিএসটিআইয়ের প্রতিনিধি দল দেখতে পায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের প্রকৃত ওজন মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম। পাশাপাশি একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল। ওজনে কম পণ্য দেওয়া এবং বিভ্রান্তিকর তথ্য প্রদর্শন ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’–এর ধারা ২৪(৪১) অনুযায়ী সরাসরি অপরাধ।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার কঠোর নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের পরিচালনায় পরিচালিত এ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক সহায়তা দেয়। এ সময় বিএসটিআইয়ের প্রসিকিউটর কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং মেট্রোলজি পরিদর্শক রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।
সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ