ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ দরিদ্র। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকের পক্ষেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া সম্ভব হয় না। তাই গ্রামের সাধারণ ও প্রান্তিক মানুষের হাতের নাগালে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছে।
রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্য সেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আয়োজিত বিশেষ চক্ষু শিবিরের (আই ক্যাম্প) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নেপাল সরকারের সঙ্গে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল হিসেবে যৌথ উদ্যোগে এ ধরনের বিশেষ চক্ষু শিবির আয়োজন সম্ভব হয়েছে। এটি এ অঞ্চলে অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষুরোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ের প্রতিটি উপজেলায় এ আই ক্যাম্পের কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও ভাবা হচ্ছে।
আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত মেডিকেল কলেজের মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে।
প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ঠাকুরগাঁওয়ে চার দিনব্যাপী বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেলার স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়াতে এরই মধ্যে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্ম নারায়ন চৌধুরী।
আন্তর্জাতিক এ চিকিৎসা কার্যক্রমে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ড. চেট রাজ পাটের নেতৃত্বে নেপালের ১২ সদস্যের একটি অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দল অংশ নিচ্ছেন।
আয়োজক সংস্থা ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি জানিয়েছে, এর আগে তারা ২০ হাজার চক্ষুরোগীকে সেবা দিয়েছে। এবার চার দিনব্যাপী বিশেষ এ ক্যাম্পে চিকিৎসার জন্য ইতোমধ্যে ৬ হাজার রোগী নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ধাপে প্রায় ৩ হাজার রোগীকে সরাসরি উন্নত চক্ষু সেবা ও চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকেই বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা নিতে শত শত সাধারণ ও প্রান্তিক রোগী হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়