ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
প্রেমিকাকে ফোন কিনে দিতেই অপহরণের নাটক
নিজস্ব প্রতিবেদক: প্রেমিকাকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার অর্থ জোগাড় করতে না পেরে নিজের অপহরণের নাটক সাজিয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় কয়েক ঘণ্টার মধ্যেই সেই নাটকের রহস্য উদ্ঘাটন করে তাকে উদ্ধার করেছে বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) শিক্ষার্থীকে উদ্ধার করে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী ও অভিযুক্ত-উভয় পরিচয়েই সামনে এসেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনের নাম। তিনি দুপচাঁচিয়া উপজেলার পলিমহেশপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
জানা গেছে, গত ২৮ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি সাব্বির। ওই দিন রাত ৮টার দিকে তার বাবা সিদ্দিকুর রহমান দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, একটি ব্রিলিয়ান্ট নম্বর (আইপি নম্বর) থেকে ফোন করে তার ছেলেকে মারধরের শব্দ শোনানো হয় এবং জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরই দুপচাঁচিয়া থানা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সাব্বিরের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধার অভিযানে গিয়ে পুলিশ দেখতে পায়, তিনি কোনো অপহরণকারীর কবলে নন; বরং রাজশাহী শহরের একটি স্থানে আত্মগোপনে রয়েছেন।
পরবর্তীতে রাজশাহীতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার কথা স্বীকার করেন।
সাব্বির জানান, প্রেমিকাকে নতুন একটি মোবাইল ফোন উপহার দেওয়ার উদ্দেশ্যেই তিনি এই অপহরণের নাটক সাজিয়েছিলেন। ব্রিলিয়ান্ট অ্যাপের নম্বর ব্যবহার করে নিজেই বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেন এবং মারধরের অভিনয় করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে সাব্বির নিজের ভুল স্বীকার করেছে। প্রেমিকাকে মোবাইল ফোন উপহার দেওয়ার জন্য এমন নাটক সাজিয়ে সে পুরো পরিবারকে চরম দুশ্চিন্তায় ফেলেছিল। পরে নিজের ভুল উপলব্ধি করা এবং পরিবারের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কাউন্সেলিং শেষে তাকে বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ