ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

ঢাবিতে ‘শান্তির জন্য দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

২০২৬ আগস্ট ০১ ১৬:০১:৫৯

ঢাবিতে ‘শান্তির জন্য দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: শান্তির জন্য দর্শন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (বিপিএস) ও মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিপিএসের সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান এবং মোহাম্মদী কাফেলার প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিপিএসের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শন বিভাগের শিক্ষক মুহাম্মদ ওয়াহিদুল আলম ও জি. এম. বায়েজিদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শান্তির জন্য একটি মানবিক ও সার্বজনীন দর্শন প্রয়োজন। এই দর্শনের মাধ্যমেই বিশ্বে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা সম্ভব।’

উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দর্শনের গুরুত্ব অপরিসীম। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে দর্শনচর্চায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়তে বিজ্ঞানের পাশাপাশি দর্শনের নৈতিক চেতনা ধারণ করাও অত্যন্ত জরুরি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দর্শন মানুষকে মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে এবং জীবনকে সুশৃঙ্খল করতে সহায়তা করে। তাঁর মতে, বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দর্শনচর্চা বাড়াতে পারলে বিশ্বে টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে সমৃদ্ধ দেশ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকদের তথ্যমতে, দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের পাঁচটি অধিবেশনে মোট ৪৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য বৃদ্ধির কারণে ২২ ক্যারেট সোনার... বিস্তারিত