ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
‘মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি বলা নয়’
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করা হলেও তার ব্যবহারে সংযম ও দায়িত্বশীলতা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, রাজনীতির ভাষা যেন কখনোই শালীনতার সীমা অতিক্রম না করে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীতে ড. মোবাশ্বরের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
তিনি বলেন, বর্তমানে মানুষ আগের তুলনায় অনেক বেশি মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করছে। তবে স্বাধীনতার অর্থ ইচ্ছেমতো বা অশালীন ভাষা ব্যবহার করা নয়। পারিবারিক বা সামাজিক পরিসরে যে ভাষা ব্যবহার করা হয় না, তা রাজনৈতিক অঙ্গনেও ব্যবহার করা উচিত নয়। তাই বক্তব্য ও শব্দচয়নে সংযম এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের পাশাপাশি মানুষের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। রাজনীতির নামে যে ধরনের ভাষা ও আচরণ এখন দেখা যাচ্ছে, তা দেশের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের সমাজে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার যে ঐতিহ্য রয়েছে, রাজনৈতিক অঙ্গনেও সেটির প্রতিফলন থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ড. মোবাশ্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে তিনি ব্যক্তিগত ও পারিবারিক নানা ঝুঁকি মোকাবিলা করেছেন। কঠিন সময়েও তিনি সত্য প্রকাশ থেকে সরে আসেননি।
গত ১৭ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে মুশফিকুল ফজল আনসারী বলেন, একসময় দেশে স্বাধীন সাংবাদিকতার পরিসর অত্যন্ত সীমিত ছিল। নানা চাপ, ভয় ও শাসকগোষ্ঠীর প্রভাবের কারণে অনেকেই সত্য প্রকাশ করতে পারেননি। এমনকি অনেক গণমাধ্যম জনসংযোগ প্রতিষ্ঠানের মতো কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, সে সময় ড. মোবাশ্বরের ইংরেজি ভাষায় প্রকাশিত লেখাগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি নিজেও এসব লেখা তথ্যসূত্র হিসেবে ব্যবহার করেছেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মুক্ত মতপ্রকাশ, স্বাধীন সাংবাদিকতা এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সাহসিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। নির্ভয়ে সত্য তুলে ধরার মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক সমাজ আরও শক্তিশালী হয়ে উঠবে।
বক্তব্যের শেষদিকে তিনি স্বাধীনতার সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই উপভোগ করতে হবে, তবে সেটি যেন কখনোই অপব্যবহারে পরিণত না হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ