ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
নারী অধিকার নিয়ে যা বললেন মির্জা ফখরুলের মেয়ে
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষিকাকে হেনস্তা এবং রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে নারীদের অনুপস্থিতি এই দুই ঘটনাকে সামনে এনে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতার সমালোচনা করেছেন গবেষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জ্যেষ্ঠ কন্যা ড. শামারুহ মির্জা। তার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে ড. শামারুহ মির্জা সমাজ ও রাজনীতিতে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের সমালোচনা করেন। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং রাজনৈতিক সংগঠনের কমিটিতে নারীদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন।
সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। একটি রিলস ভিডিওকে কেন্দ্র করে তাকে নিয়ে ট্রোল ও বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করা হয়। একই সময়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে কোনো নারী সদস্য না থাকায় বিষয়টি নিয়েও সমালোচনা শুরু হয়।
এই দুটি ঘটনার প্রসঙ্গ টেনে শামারুহ মির্জা তার পোস্টে লেখেন, সমাজে বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটলেও অনেকেই সেগুলোকে সমর্থন করে বা উসকানিমূলক মন্তব্য করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণেরও সমালোচনা করেন।
রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বে নারীদের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের প্রতি আস্থা না রাখলেও নির্বাচনের সময় তাদের ভোটকে গুরুত্ব দেওয়া হয়। তার মতে, এই প্রবণতা নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো নারীদের মেধা ও সক্ষমতার যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে এবং তাদের অংশগ্রহণকে সীমিত করে রাখছে।
ড. শামারুহ মির্জার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিজ দলের অঙ্গসংগঠনের কমিটিতে নারী প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে তার প্রকাশ্য মন্তব্য রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা তৈরি করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা