ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: জুলাই মাস শেষ হতে চললেও এ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য আর কোনো সাধারণ ছুটি নেই। তবে আগস্টের শুরুতেই এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চলবে।
এ অবস্থায় কোনো সরকারি চাকরিজীবী যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা প্রযোজ্য ঐচ্ছিক ছুটি গ্রহণ করেন, তাহলে টানা চার দিনের কর্মবিরতির সুযোগ পাবেন। কারণ, ৫ আগস্টের সাধারণ ছুটির পর ৬ আগস্ট এক দিনের ছুটি নিলে তার সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
ফলে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত মোট চার দিনের ছুটি একসঙ্গে উপভোগ করা সম্ভব হবে।
এই দীর্ঘ বিরতিকে কাজে লাগিয়ে সরকারি চাকরিজীবীরা ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ সম্পন্ন, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা স্বল্পমেয়াদি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বিশেষ করে যারা এক দিনের ছুটি নিয়ে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে দীর্ঘ বিরতি নিতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি সুবিধাজনক সুযোগ।
তবে ৬ আগস্টের ছুটি গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীকে প্রচলিত সরকারি চাকরির বিধিমালা অনুসরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। ছুটি অনুমোদিত হলেই ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা