ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সাঙ্গু নদীতে নৌকাডুবি, নিখোঁজ এক পর্যটক
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে একটি যন্ত্রচালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (গতকাল) বিকেলে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ পর্যটকের নাম জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। জানা গেছে, ১৩ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে আলীকদম হয়ে তিনি তিন্দু এলাকায় ভ্রমণে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে পর্যটক দলটি দুটি যন্ত্রচালিত নৌকায় করে বড়পাথর এলাকায় ঘুরতে বের হয়। এ সময় সাঙ্গু নদীর তীব্র স্রোতের মুখে একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে অথবা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নদীর স্রোতে ভেসে নিখোঁজ হন।
দুর্ঘটনার খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। তবে নিখোঁজ পর্যটকের সন্ধান না মেলায় চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। শনিবার সকালে ডুবুরি দলের সদস্যরা থানচির উদ্দেশে রওনা হয়েছেন।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রহিদুর রহমান জানান, স্থানীয়ভাবে তল্লাশি চালিয়েও নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর নদীতে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।
এদিকে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, পর্যটক দলটি হ্যাবল ত্রিপুরা নামের একজন গাইডের সহায়তায় আলীকদম হয়ে তিন্দুতে যায়। তারা থানচি হয়ে প্রবেশ না করায় ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য পুলিশের কাছে ছিল না। এছাড়া তিন্দু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সীমিত থাকায় উদ্ধার কার্যক্রমের সমন্বয়েও কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?