ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
কবে বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন?
নিজস্ব প্রতিবেদক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার সপরিবারে বঙ্গভবন ত্যাগ করবেন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বসবাস শুরু করবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পরিবারের এক সদস্য জানান, মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি রোববার পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন।
এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র তার কাছে জমা দেওয়া হয় এবং তিনি তা গ্রহণ করেছেন।
স্পিকার বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।
স্পিকারের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন শারীরিক জটিলতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পদত্যাগপত্রেও তিনি নিজের অসুস্থতার বিষয়টি উল্লেখ করেছেন। পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও সেখানে তুলে ধরেছেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। এরপর জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার পদত্যাগের দাবিতে একাধিক কর্মসূচি পালন করা হয়।
রাষ্ট্রপতির পদত্যাগ এবং বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে