ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম চালু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করা এবং মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, দেশের কোনো নাগরিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ (সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি বাংলাদেশ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যার ৮০ শতাংশই হবেন নারী। এসব নারী স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ নারীদের স্তন ও জরায়ু ক্যান্সারের প্রাথমিক পরীক্ষা কীভাবে করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেবেন। এর মাধ্যমে রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে দ্রুত চিকিৎসার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা একটি বিশেষ বক্স নিয়ে প্রতিটি বাড়িতে যাবেন। সেখানে রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল পরীক্ষাসহ ঘরে বসেই বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়া হবে।
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সুস্থ জীবনযাপনের জন্য পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গড়ে তুলতে জনসচেতনতা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করা অপরিহার্য।
দেশে সিজারিয়ান সেকশনের হার বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ শিশু সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম নিচ্ছে। কিন্তু সিজারের পর প্রকৃতি ও সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় প্রোটিনের উৎস ‘শালদুধ’ অনেক শিশুকেই দেওয়া হচ্ছে না। মায়েদের কর্মব্যস্ততা, অবহেলা এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে, যা শিশুদের মারাত্মক পুষ্টিহীনতার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট অঞ্চলে (যেমন ব্রাজিলে) তীব্র প্রোটিনের অভাবে রোগীরা আমাশয়ে আক্রান্ত হওয়ার পরপরই মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন।
অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর খেতাবপ্রাপ্ত সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়