ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

হঠাৎ অদৃশ্য বহু ফেসবুক অ্যাকাউন্ট, জানালো মেটা

২০২৬ জুলাই ১৯ ১৪:৪৪:০৭

হঠাৎ অদৃশ্য বহু ফেসবুক অ্যাকাউন্ট, জানালো মেটা

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই অনেক ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট অদৃশ্য হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে লগইন জটিলতায়ও পড়েছেন অনেকেই। কেউ নিজের প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, আবার কেউ লগইন করতে পারলেও অ্যাকাউন্ট বা পেজ দেখতে পারছেন না। এতে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর থেকে ফেসবুকে এ সমস্যা দেখা দেয়। বিভিন্ন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন।

এ পরিস্থিতিতে মেটা জানিয়েছে, এটি স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে যাওয়ার ঘটনা নয়। মূলত ফেসবুকের সাইট-সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণেই সাময়িকভাবে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, কারও প্রোফাইলে ‘নট অ্যাভেইলেবল’ বার্তা দেখা যাচ্ছে, কারও অ্যাকাউন্ট সার্চ করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অনেকেই লগইন করতে কিংবা ফেসবুক পেজ লোড করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই সোমবার (১৭ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২... বিস্তারিত