ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
সবজির বাজারে আগুন: কেজিতে মরিচের দাম ২০০ টাকা ছুঁইছুঁই
ডুয়া ডেস্ক: রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম আরও বেড়েছে। অধিকাংশ সবজি ৭০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। চাল, মুরগি ও ডিমের বাজারেও আগের তুলনায় উচ্চমূল্য বজায় রয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারে ঊর্ধ্বমুখী দামের প্রভাব এখনো অব্যাহত। বিশেষ করে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়, যা ২০০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে।
বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা, শসা ১২০ থেকে ১৩০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকায়। এছাড়া পটল ও ঢ্যাঁড়শের দাম ৭০ থেকে ৮০ টাকা, আর ঝিঙা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে।
অন্যান্য সবজির মধ্যে চিচিঙ্গার দাম ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি। মসলাজাতীয় পণ্যের বাজারেও দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা এবং পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে।
চালের বাজারেও কিছুটা মূল্যবৃদ্ধি দেখা গেছে। সরু চালের (নাজির/মিনিকেট) সর্বনিম্ন দাম ৭০ টাকা থেকে বেড়ে ৭২ টাকায় উঠেছে। বর্তমানে এই চালের কেজি বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮৫ টাকায়।
অন্যদিকে মোটা চালের (স্বর্ণা/চায়না ইরি) সর্বনিম্ন দাম বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে। বাজারে এ ধরনের চাল ৫০ থেকে ৬০ টাকা এবং পাইজাম ও লতা চাল ৫৫ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আমিষের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা এবং ফার্মের বাদামি ডিমের প্রতি হালি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন ঊর্ধ্বমুখী দামে রাজধানীর সাধারণ ক্রেতাদের বাজার খরচ আরও বেড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল