ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ফ্যাসিস্ট সরকার শিক্ষা-স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করেছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা আগের ফ্যাসিস্ট সরকারের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতির পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য খাতও ধ্বংস করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকার বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতিকর্মী সঞ্জীব দ্রংসহ ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন আয়োজন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের স্বীকৃতি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা, কেন্দ্রীয় কালচারাল সেন্টার নির্মাণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণসুবিধা এবং বিভিন্ন প্রকল্প বা রিজার্ভ ফরেস্টের নামে উচ্ছেদ বন্ধের দাবি জানান।
প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে কোনো জাতি-গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সবার অংশগ্রহণে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে এবং কাউকে আলাদা করে দেখা হয় না।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ এক বাস্তবতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হচ্ছে। তার ভাষ্য, দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অনেক মানুষের সমস্যার সমাধান করা সম্ভব হতো। বর্তমান সরকার পর্যায়ক্রমে যেসব সমস্যা সমাধান করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের সামনে এখন বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এই পরিস্থিতিতে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে এখনো এত সমস্যা বিরাজমান দেখে তিনি বিস্মিত। তার মতে, গত ১৭ বছরে এসব সমস্যার সমাধান হওয়ার কথা ছিল। সে সময় যথাযথ উদ্যোগ নেওয়া হলে আজ অনেক সংকট থাকত না। অতীতে উন্নয়নের যে গল্প শোনা গেছে, বাস্তবে তার প্রতিফলন কোথায়—সেই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে বলেন, এখন সব চাপ বর্তমান সরকারের ওপর এসে পড়েছে এবং জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকার একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছিলেন এবং তার সময় ৩১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে বেগম খালেদা জিয়ার সরকার সেটিকে ৫০ শয্যায় উন্নীত করে। বর্তমান সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আগের সরকার ইউনিয়নভিত্তিক কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করলেও সেগুলোর কার্যক্রম কার্যকর ছিল না।
বক্তব্যে ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিডনি ডায়ালাইসিস ও হার্টের রিংসহ জরুরি চিকিৎসাসামগ্রীর ওপর আরোপিত কর কমানোর উদ্যোগের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)