ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মাদক বাণিজ্যে সর্বোচ্চ শাস্তি মৃ’ত্যুদণ্ড, সংসদে বিল পাস
নিজস্ব প্রতিবেদক: অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার, মধ্যস্থতা ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস করেছে জাতীয় সংসদ। নতুন আইনে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
সংশোধিত বিলে বলা হয়েছে, মাদকসংক্রান্ত সাইবার অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না। পাশাপাশি মাদক অপরাধ বিচারের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ এবং নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডগ স্কোয়াড গঠন, মাদকবিষয়ক সাইবার অপরাধ দমন শাখা এবং ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার ব্যবস্থাও রাখা হয়েছে। সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে তা গৃহীত হয়।
রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরই ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত