ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ আবহাওয়ার তথ্য ও মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংশ্লিষ্টরা নতুন আবহাওয়া প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছেন এবং এ বিষয়ে উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, রাজধানীতেও ভারী বৃষ্টিপাত হয়েছে, তাই পরিস্থিতি বিবেচনায় রেখে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
মন্ত্রী আরও জানান, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কোথায় কী অবস্থা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষার সূচি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং কোনো পরীক্ষা স্থগিত হলে তা পরবর্তীতে আয়োজনের পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
আবহাওয়া পরিস্থিতি ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ