ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের জন্য ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। নতুন এ সুবিধার মাধ্যমে ইন্টারনেট ডেটা প্যাকেজ শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার ব্যবহার করা যাবে। ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ও টেলিনর লিনক্সের সহযোগিতায় এ সেবা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, ইনস্টাগ্রামের মূল ফিচারগুলো ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের কমিউনিটির সঙ্গে সংযুক্ত রাখতেই ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সুবিধা ব্যবহার করে গ্রাহকেরা ইনস্টাগ্রামের নোটিফিকেশন দেখতে, পোস্টের ক্যাপশন পড়তে এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে ডেটা শেষ হয়ে গেলেও প্রয়োজনীয় তথ্য জানা এবং অন্যদের সঙ্গে সংযুক্ত থাকা সহজ হবে।
এ ছাড়া ইনস্টাগ্রামের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ফিরে পেতে অ্যাপ থেকেই নতুন ডেটা প্যাকেজ কেনার সুবিধাও রাখা হয়েছে। ডেটা প্যাকেজ সক্রিয় করার পর ব্যবহারকারীরা আগের মতোই উচ্চ রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখতে পারবেন।
ইনস্টাগ্রাম বেসিক মোড চালুর বিষয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘বর্তমানে ডিজিটাল জীবনধারা দিন দিন আরও বেশি প্রসার লাভ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকার গুরুত্বও বাড়ছে। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম বেসিক মোড আমাদের গ্রাহকদের ডেটা শেষ হয়ে গেলেও তথ্য জানতে এবং সবার সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত