ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
২৪ বছর ধরে অবহেলিত শহীদ মিনার, ফুল দিতে যায়নি কেউ
ডুয়া ডেস্ক : শহীদ মিনার ভাষা আন্দোলন ও শহীদদের স্মৃতির প্রতীক হওয়া সত্ত্বেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ২০০১ সালে নির্মিত শহীদ মিনারটি দুই যুগ (২৪ বছর) পার করলেও এটি অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। এই দীর্ঘ সময়ে শহীদ মিনারটিতে কাউকে ফুল দিতে দেখা যায়নি।
উপজেলা পরিষদের পূর্বপাশে অবস্থিত ঢাকা-খুলনা মহাসড়কের ধারে দুটি বিশাল আকৃতির পুকুর ছিল। এই পুকুর দুটি ভরাট করে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেখানে এক পাশে একটি স্মৃতিসৌধ এবং অন্য পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেও দুই যুগে একটিও ফুল দেওয়া হয়নি শহীদ মিনারটিতে।
শহীদ মিনারটির মূল ফটক সব সময় থাকে তালাবদ্ধ। পরিষ্কার না করায় এর চারপাশে জমেছে ময়লার স্তূপ। মিনারটি ঢাকা পড়ছে জঙ্গলে। ধ্বসে পড়ছে মিনারের বিভিন্ন অংশ।
স্থানীয়রা জানান, বছরের পর বছর যায়, কিন্তু এ শহীদ মিনারটিতে কেউ ফুল দেয় না। স্থানীয় প্রশাসনও কোনো উদ্যোগ নেয় না। তাহলে সরকারের টাকা খরচ করে এটি কেন নির্মাণ করা হলো? বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের টনক নড়েনি।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক শিক্ষক বলেন, এ শহীদ মিনার রেখেই সবাই সরকারি মাহতাব উদ্দিন কলেজ চত্ত্বরে নির্মিত শহীদ মিনারে ফুল দিতে যায়। কিন্তু এটি পড়েই আছে। কোনদিন কাউকে ফুল দিতে দেখিনি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম বলেন, ‘আমি কিছুদিন আগে এসেছি। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি