ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সিকার নতুন কারখানা চালু
নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডভিত্তিক বিশেষায়িত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা বাংলাদেশ লিমিটেড নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) তাদের নতুন উৎপাদন কারখানার উদ্বোধন করেছে।
সোমবার (০৩ নভেম্বর) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি। বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোস্তফা কামাল। অনুষ্ঠানে সিকার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা এবং শিল্পখাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সুইজারল্যান্ডভিত্তিক সিকা গ্রুপ বিশ্বজুড়ে নির্মাণ ও মোটরগাড়ি শিল্পের জন্য বন্ডিং, সিলিং, ড্যাম্পিং, রিইনফোর্সিং এবং প্রোটেকশনের বিভিন্ন সিস্টেম ও পণ্য উদ্ভাবন ও উৎপাদনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে সিকার সাবসিডিয়ারি রয়েছে এবং ৪০০টির বেশি উৎপাদন কারখানায় প্রায় ৩৪ হাজার কর্মী কাজ করছেন।
অনুষ্ঠানে সিকা বাংলাদেশের প্রধান সঞ্জীবন রায় নন্দী বলেন, “সিকা বাংলাদেশ হলো সিকার ১০০তম সাবসিডিয়ারি। এটি আমাদের বৈশ্বিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিকা সবসময় টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে কেন্দ্র করে কাজ করে। নির্মাণ ও শিল্প—উভয় ক্ষেত্রেই আমরা দীর্ঘস্থায়িত্ব, শক্তি এবং উপকরণের কার্যকারিতা বৃদ্ধিতে কাজ করছি।”
তিনি আরও জানান, বাংলাদেশের কনস্ট্রাকশন কেমিক্যালের বাজার বর্তমানে ১০ কোটি মার্কিন ডলারের বেশি। এই সম্ভাবনাময় বাজারকে কাজে লাগাতে সিকা বাংলাদেশে তাদের এই উৎপাদন কারখানা স্থাপনে প্রায় ৫ দশমিক ১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিনিয়োগ করেছে।
প্রায় ৮ হাজার ৯৪ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত নতুন কারখানাটিতে দুটি আধুনিক প্রোডাকশন লাইন রয়েছে—লিকুইড অ্যাডমিক্সচার ও অন্যান্য কংক্রিট এসেনশিয়াল, এবং পাউডারভিত্তিক পণ্য উৎপাদন লাইন। এই ফ্যাক্টরি চালুর মাধ্যমে দেশের স্থানীয় বাজারে সাপ্লাই চেইন ইফিসিয়েন্সি আরও বৃদ্ধি পাবে, স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, সিকা বাংলাদেশ শিগগিরই বাজারে আনতে যাচ্ছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন নতুন টাইল অ্যাডহেসিভ, যা প্রচলিত মর্টারের তুলনায় অধিক দীর্ঘস্থায়ী ও শক্তিশালী বন্ডিং স্ট্রেন্থ প্রদান করবে।
সিকার কর্মকর্তারা বলেন, “এই নতুন কারখানা শুধু বাংলাদেশের বাজারেই নয়, ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও পণ্য সরবরাহে বড় ভূমিকা রাখবে। টেকসই অবকাঠামো উন্নয়নে সিকা বাংলাদেশ দীর্ঘমেয়াদি অংশীদার হতে চায়।”
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে