ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

সংসদে উত্থাপিত হলো ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল

২০২৬ জুলাই ০৭ ২১:০২:৩২

সংসদে উত্থাপিত হলো ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল

নিজস্ব প্রতিবেদক: বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে তিনি বিলটি উত্থাপন করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ রহিতক্রমে উহার বিধানবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনীত একটি বিল উত্থাপন করা হলো।’

শিক্ষামন্ত্রী জানান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ গত ২০০১ সালের ১৫ জুলাই গেজেট আকারে প্রকাশিত হলেও তা কার্যকর করা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। বাস্তবতার নিরিখে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বগুড়া জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান আইনের প্রায় ৯৫ শতাংশ ধারা সংশোধনের প্রয়োজন হওয়ায় তা সংশোধনের পরিবর্তে নতুন করে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ-সম্বলিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বগুড়া তথা সমগ্র উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা এবং কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জের সুযোগ পাবেন।

তিনি বলেন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে নির্ধারিত সময়ের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে বগুড়া জেলায় একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজনীয় ও যৌক্তিক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত