ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হাইওয়ে পুলিশের প্রধান হলেন ফারুক আহমেদ
নিজস্ব প্রতিবেদক: হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। মঙ্গলবার (৭ জুলাই) তিনি নতুন এ দায়িত্বভার গ্রহণ করেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
প্রায় তিন দশকের কর্মজীবনে ফারুক আহমেদ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মাঠপর্যায়ে তিনি মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক পর্যায়েও তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। তিনি লাইবেরিয়া এবং সুদানের দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ৪ জুন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়ে আধুনিক পুলিশিং বিষয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত