ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের ফাইনালে ‘উত্তাল উনসত্তর’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘দুর্বার একাত্তর’। ফাইনাল ম্যাচে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. হাসান ফারুক।
টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। এছাড়া সর্বোচ্চ ১২টি উইকেট নিয়ে ইমার্জিং খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন প্রভাষক আলিফ মোহাম্মদ খান।
গতকাল সোমবার (৬ জুলাই ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মো. মাসুুদ করিম খান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ।
উল্লেখ্য, এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট টুর্নামেন্টে ‘দুর্বার একাত্তর’, ‘উত্তাল উনসত্তর’, ‘মহান একুশে’ এবং ‘জাগ্রত জুলাই’-এই চারটি দল অংশ নেয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?