ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার, ব্যয় ১২০০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিক্ষক সমাজকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) কাছ থেকে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার অনুদান পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অনুদান প্রাপ্তির ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) ইউনিসেফ বাংলাদেশ জানায়, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং অবকাঠামোগত রূপান্তরের লক্ষ্যে এ অনুদান দুটি অংশে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও ইউনেস্কোর কারিগরি সহায়তায় ৪৮ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট’ বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের আওতায় দেশের প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৬ লাখ ৭৭ হাজার শিক্ষককে আধুনিক ও মানসম্মত পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মাধ্যমে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ‘মাল্টিপ্লায়ার গ্রান্ট’ বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের প্রায় ৭ লাখ শিক্ষককে প্রযুক্তিনির্ভর এবং আধুনিক মিশ্র শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ করে তোলা।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) আওতায় ইউনেস্কো ও ইউনিসেফের হাত ধরে বাংলাদেশের শিক্ষাখাতে আমরা ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছি। এটি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। অনুমোদিত এ বিশাল অঙ্কের অর্থায়ন বাংলাদেশের শিক্ষাব্যবস্থার রূপান্তরে সরাসরি ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের মাননীয় মন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি ইমানুয়েল আব্রিউ। এছাড়া ইউনেস্কো, জিপিই এবং এডিবির শীর্ষ প্রতিনিধিরাও বক্তব্য দেন। বক্তারা বাংলাদেশের শিক্ষা খাতের এই রূপান্তরমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগামী দিনের প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা কাঠামো গড়ে তুলতে এ অনুদান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির