ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১০০ বছরে শিক্ষক নিয়োগে কোনো পরিবর্তন হয়নি: অধ্যাপক মামুন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক নিয়োগের বর্তমান বিজ্ঞপ্তি এবং এক শতক আগের নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন। তিনি বলেন, এই দীর্ঘ সময়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের শর্ত, পদোন্নতি নীতিমালা এবং বেতন কাঠামোয় আমূল পরিবর্তন এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ধরনের পরিবর্তন হয়নি।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে অধ্যাপক কামরুল হাসান মামুন লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর আগের নিয়োগ বিজ্ঞপ্তি আর আজকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখলে কোনো পার্থক্য পাবেন না। অথচ বিশ্বে এই ১০০ বছরে শিক্ষক নিয়োগের শর্তের আমূল পরিবর্তন ঘটে গেছে।’
তিনি বলেন, ‘ইউনিভার্সিটি হতে হলে শিক্ষক নিয়োগের শর্ত থেকে শুরু করে, প্রমোশন নীতিমালা ও বেতন মোট দাগে ইউনিভার্সাল হতে হবে। বিশ্ববিদ্যালয়-শিক্ষক হওয়ার যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, প্রমোশন নীতিমালা ও বেতন কাঠামোকে বিশ্বমানের যথার্থতা নিশ্চিত করে ইউনিভার্সাল, স্বচ্ছ ও পারফরম্যান্সভিত্তিক না করার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধঃপতন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বৈশ্বিক মানে উন্নীত করতে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ‘আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আধুনিকতা ও গ্লোবাল স্ট্যান্ডার্ডে উপরে তুলতে চাই, তাহলে অতি শীঘ্র প্রতিভা আকর্ষণ, গবেষণায় উদ্দীপনা, শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইউনিভার্সাল নীতিমালা গ্রহণ করতে হবে। সময়ের সঙ্গে পরিবর্তন ছাড়া কেউ টিকে থাকতে পারে না, উন্নত হতে পারে না।’
স্ট্যাটাসের শেষাংশে অধ্যাপক কামরুল হাসান মামুন বলেন, ‘পরিবর্তন ও বিবর্তন উন্নতি ও টিকে থাকার শর্ত এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা আরও বেশি প্রযোজ্য। প্রাসঙ্গিক থাকতে হলে শিক্ষা নকশা, গবেষণা অগ্রাধিকার, শাসনব্যবস্থা ও শিক্ষাদানের পদ্ধতি নতুন জ্ঞান, প্রযুক্তি ও সমাজের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। অবিচল সংস্কার গৃহীত হলে একাডেমিক উৎকর্ষতা বজায় থাকে, প্রতিভা আকৃষ্ট হয় এবং প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত হয়।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?