ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দুই কার্গো এলএনজি কিনছে সরকার, ব্যয় ১,৪৩৭ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট (খোলা বাজার) থেকে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য ও সিঙ্গাপুরভিত্তিক দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এ এলএনজি কিনতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৫১২ টাকা।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ আমদানির অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫’ অনুসরণ করে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি বছরের ২৩-২৪ জুলাইয়ের মধ্যে সরবরাহের জন্য নির্ধারিত ৩৪তম কার্গোটি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’-এর কাছ থেকে কেনা হবে। অন্যদিকে ২৬-২৭ জুলাইয়ের মধ্যে সরবরাহের জন্য নির্ধারিত ৩৫তম কার্গোটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ সরবরাহ করবে।
একই দিনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানির লক্ষ্যে সৌদি আরবের ‘সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’র সঙ্গে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বাঁশখালীতে এস এস পাওয়ার-১ লিমিটেড নির্মিত ২ হাজার ৬১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড নির্মিত ৩০৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধনের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)