ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে বিয়ে
নিজস্ব প্রতিবেদক: হাজারো কিলোমিটারের দূরত্ব, ভিন্ন সংস্কৃতি ও ভাষার ব্যবধান—কোনো কিছুই থামাতে পারেনি তাদের ভালোবাসাকে। প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে যশোরের এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক লি বিং।
জানা গেছে, যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের বাসিন্দা মন্টু মোল্লার মেয়ে তন্দ্রা খাতুন যশোর সদর উপজেলা পরিষদের তথ্যকেন্দ্রে কর্মরত। প্রায় আট মাস আগে ‘হ্যালোটক’ অ্যাপের মাধ্যমে চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লি বিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে ‘উইচ্যাট’-এ নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
তন্দ্রা খাতুন জানান, তার টানেই লি বিং চীন থেকে বাংলাদেশে এসেছেন। গত ১৮ জুন তিনি বাংলাদেশে আসেন। পরদিন সন্ধ্যায় যশোর জজ কোর্টে ইসলামী রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে লি বিং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে তিনি কোনো ধর্ম পালন করতেন না।
তন্দ্রা বলেন, ‘সে আমার টানে চীন থেকে বাংলাদেশে এসেছে। গত ১৮ জুন বাংলাদেশে আসে। পরদিন সন্ধ্যায় যশোর জজ কোর্টে ইসলামী রীতি অনুযায়ী আমাদের বিয়ে হয়। বিয়ের আগে সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। আগে সে কোনো ধর্ম পালন করতো না। এখন সে আমাদের বাড়িতে আছে। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভিসার সব প্রক্রিয়া শেষ হলে আমি তার সঙ্গে চীন চলে যাব।’
চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লি বিং জানান, তিনি একটি স্মার্ট লক (তালা) উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
বাংলাদেশে এসে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে লি বিং বলেন, ‘আমার স্ত্রী খুব ভালো। বাংলাদেশের বাতাস খুব ভালো। স্ত্রীর পরিবার ও আত্মীয়-স্বজন খুবই আন্তরিক ও দয়ালু। এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আমি বাংলাদেশকে খুব পছন্দ করছি। বিয়ের পর খুবই আনন্দিত।’
স্থানীয় বাসিন্দা কুলসুম বেগম বলেন, তাদের এলাকায় আগে কখনও কোনো চীনা যুবক এসে বিয়ে করেছেন বলে শোনা যায়নি। বিষয়টি এলাকাবাসীর কাছে নতুন হওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ‘চাইনিজ জামাই’কে দেখতে আসছেন। সবাই বিষয়টি আনন্দের সঙ্গে গ্রহণ করছেন।
তন্দ্রার মা শিউলি বেগম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। মেয়েকে বিয়ে করার জন্য লি বিং চীন থেকে বাংলাদেশে এসেছেন এবং বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘আমরা খুশি মনেই মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম মিশরের শেষ মুহূর্তের খেলা সরাসরি দেখুন