ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মূল্যস্ফীতি কমেছে, আরও কমবে: গভর্নর
ডুয়া ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি কমেছে, আরও কমবে। পাঁচ-ছয় মাসের মধ্যে আরও ভালো কিছুর প্রত্যাশা করছি। দু-চার মাসে দেশের মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব নয়। প্রত্যাশার সঙ্গে বাস্তবতাকে মেলাতে হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আহসান এইচ মনসুর বলেন,পলিসি ঠিক থাকলে বাজার ঠিক থাকবে। তাছাড়া মূল্যস্ফীতি পাঁচের নিচে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের রিজার্ভের পতন এখন আর নাই। একটু একটু করে বাড়ছে। আইএমএফের টাকা না এলেও নিজস্ব সক্ষমতায় আমরা রিজার্ভ বাড়াতে পারছি।
গভর্নর বলেন, আমাদের রেমিট্যান্স এবং রপ্তানির প্রবাহ ভালো। রিজার্ভ-প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কারণ নেই।
এসময় রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান গভর্নর।
তিনি বলেন, আমাদের দেশে যত সমস্যা, তা সাধারণত একসঙ্গে কোনো দেশে হয় না। রাজস্ব খাতের ব্যর্থতা এক বছরের সরকার কখনোই সমাধান করতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক