ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ছিনতাইকারীদের হামলায় জবি মন্দিরের পুরোহিত গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার পর তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে রাজধানীর পুরান ঢাকার ওয়ারী থানাধীন ১৫ নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পুরোহিতের রুমমেট দুর্জয় সাহা সাংবাদিকদের জানান, রাতে ওষুধ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সুভাষ দেউরী। পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। হামলার পর হামলাকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি দীর্ঘ সময় ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে ছিলেন।
তিনি আরও জানান, সকালে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সুভাষ দেউরীকে উদ্ধার করা হয়। পরে সকাল আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্জয় সাহার দাবি, হামলার পর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন থেকেই সুভাষ দেউরীর বোন জয়ার কাছে ফোন করা হয়। ফোনে এক অজ্ঞাত ব্যক্তি ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দির কমিটির আহ্বায়ক প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, “সুভাষ দেউরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা মন্দির কমিটির সদস্যদের নিয়ে তাকে দেখতে হাসপাতালে যাব। প্রাথমিকভাবে যতটুকু তথ্য জেনেছি, তিনি গতকাল রাতে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে আর কোনো নিশ্চিত তথ্য নেই।”
এদিকে সুভাষ দেউরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন জানান, আহত সুভাষ দেউরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট ওয়ারী থানাকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ওয়ারী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, “ঘটনাটি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এখনো আমাদের কাছে এ বিষয়ে কেউ জিডি বা অভিযোগ দায়ের করেনি।”
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট