ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি স্বতন্ত্র ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্য বাস্তবায়নে একটি মেডিকেল বায়ো-সায়েন্সেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার পাশাপাশি এর অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার (২৯ জুন) বেলা ৩টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন-২০২৬-এ উপাচার্যের বক্তব্যে এ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, Research and Innovation in Medical Bio-Sciences–কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে Institute of Medical Bio-Sciences প্রতিষ্ঠার পাশাপাশি এর অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করতে আধুনিক ও যুগোপযোগী গবেষণাগার প্রতিষ্ঠা সময়ের দাবি।
উপাচার্যের ভাষ্য অনুযায়ী, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বৃহৎ পরিসরের অবকাঠামো ও পর্যাপ্ত জায়গার প্রয়োজন। এ প্রেক্ষাপটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বাচলে ৫১ দশমিক ৯৯ একর জমি বরাদ্দ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, জমি বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পিত প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড