ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দর সংশোধনের মধ্যেই সূচকের উত্থান, কমলো লেনদেন
নিজস্ব প্রতিবেদক: টানা চারদিন ধরে উত্থানের পর আজ (২৯ জুন) স্বাভাবিক দর সংশোধন হওয়ার পূর্বাভাস থাকলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচক বাড়লেও একটি সূচক সামান্য কমেছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য অনুকূল। গত চারদিন ধরে সূচক ও লেনদেন উভয়ই বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে কোনো আস্থাসংকট নেই। বরং তারা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করেই বিনিয়োগ করছেন, যা আজকের বাজার চিত্রে স্পষ্ট।
আজ সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও বেলা ১১টার পর সূচক নিম্নমুখী হয়। এই আচরণে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয় যে আজ দর সংশোধন হওয়ায় দিনশেষে পতন অব্যাহত থাকবে। তবে দিনশেষে সূচক সামান্য বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা আরও জোরালো হয়েছে।
অনেক বিনিয়োগকারী দর সংশোধনের আশঙ্কা থেকে লেনদেন থেকে বিরত থাকেন। আবার কেউ কেউ কম দরে শেয়ার কেনাকাটা করলেও দিনশেষে সূচক পতন থেকে উত্থানে রূপ নেয়। এর ফলে দিনশেষে সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমে যায় বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২২.৫৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬.৭৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৬.৪৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৮টির দর বেড়েছে, ১৫৮টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৯ কোটি ৫২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৩টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫২.০৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৯৭.২০ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)