ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
পুলিশে ঊর্ধ্বতন ২১ কর্মকর্তার একযোগে বদলি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজি (উপপুলিশ মহাপরিদর্শক), অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির প্রধান (অতিরিক্ত আইজি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এপিবিএনের ডিআইজি (এফডিএমএন) প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসির ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিটিসির ডিআইজি, ঢাকা এসবির ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানকে র্যাবের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহের মুক্তাগাছার ২য় এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে ময়মনসিংহের মুক্তাগাছার ২য় এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে রাজশাহী সারদা বিপিএর অতিরিক্ত ডিআইজি এবং নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া খুলনা কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার, ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ঝিনাইদহের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. শহীদুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি এবং পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ