ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
তাজিয়া মিছিলে যুবক হত্যা: ১২ ঘণ্টায় চারজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুর এলাকায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সংঘটিত এক যুবক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ। শনিবার (২৭ জুন) রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সূত্রাপুর থানা পুলিশ জানায়, গত ২৬ জুন বিকেল ৪টার দিকে রাজধানীর সূত্রাপুর থানাধীন বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর, চকবাজার ও লালবাগ হয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা হয়। বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় কয়েকজন যুবক অজ্ঞাতনামা এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ভুক্তভোগী ও হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। তার নাম মো. জাকির হোসেন (৩১)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দ্রুত অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে। এরপর সূত্রাপুর থানার একাধিক অপারেশন টিম ২৬ জুন রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মো. রাশেদ (২০) এবং সংঘাতে জড়িত তিন শিশু। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে নিহত জাকির হোসেন ও হামলাকারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা তাকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য তিনি পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানেই তাকে ছুরিকাঘাতসহ মারধর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদেরও ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা