ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বেনজীরকে ফেরাতে ইউএইর সিদ্ধান্তের অপেক্ষায় সরকার
নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত বার্তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র চাইলেও বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যেই সেগুলো পাঠিয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর আবুধাবিতে ফেডারেল পুলিশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়। এরপর তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ৩০ দিনের মধ্যে তার-সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা তিন দিনের মধ্যেই সব নথিপত্র প্রস্তুত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে তারা আমাদের জানাবে।’
শহিদ ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ মামলার তিন আসামিকে ভারত সরকার গ্রেপ্তার করেছে। তারা বর্তমানে সম্ভবত কলকাতায় রয়েছেন। ভারতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।’
তিনি জানান, আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ-ভারতের বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাসময়ে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করছি তাদের দেশে ফিরিয়ে আনতে পারব। এরপর এই মামলার অসমাপ্ত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।’
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে কাউকেই জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কূটনৈতিকভাবে ভারতকে জানিয়েছি, যদি সেখানে কোনো বাংলাদেশি অবস্থান করে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা পাঠানো হোক। নাগরিকত্ব যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)