ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সেই অনুযায়ী আজ বৃহস্পতিবার দেশজুড়ে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চার দফা সোনার দাম কমানো হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে তিনবার দাম বাড়ানো হয়। সর্বশেষ গত সোমবার সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। তার পরপরই এবার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।
সংগঠনটি জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নতুন এ মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সোনার ওপর ভ্যাট কমানোর প্রস্তাব করা হয়েছে। সোনার গয়নার মূল্য কমাতে প্রতি ভরি সোনার ওপর সুনির্দিষ্টভাবে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে সোনার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো।
বাজুস আরও জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময় ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তাদের বিদ্যমান নিয়ম বহাল থাকবে। পাশাপাশি রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
অন্যদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ