ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে পাওয়া অর্থের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে ভাইরাল হওয়া ওই অডিওতে তাকে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে শোনা যায়।
ভাইরাল অডিওতে গণমাধ্যমকর্মীর এক প্রশ্নের জবাবে সারওয়ার আলম বলেন, মাজারের দানবাক্স থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং একটি অলংকার পাওয়া গেছে। এছাড়া প্রশাসনের তহবিল থেকে আরও ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এসব অর্থ জেলা প্রশাসক ও ওয়াক্ফ ইন্সপেক্টরের যৌথ অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাজার কমিটির একজন প্রতিনিধিকে যুক্ত করে তিন সদস্যের একটি যৌথ অ্যাকাউন্ট গঠনের পরিকল্পনা ছিল। তবে তা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত জেলা প্রশাসক ও ওয়াক্ফ ইন্সপেক্টরের নামে সোনালী ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট খোলা হয়েছে। ভবিষ্যতে এই অর্থ কীভাবে ব্যয় হবে, সে বিষয়ে পরবর্তী প্রশাসন, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও মন্ত্রীরা নীতিগত সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গত ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শন করেন সারওয়ার আলম। এ সময় মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে মাজারের বিদ্যমান দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দান রাখার জন্য ব্যবহৃত ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করা হয়।
এই উদ্যোগকে কেন্দ্র করে জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এক পক্ষ জেলা প্রশাসকের পদক্ষেপকে স্বচ্ছতা নিশ্চিতের প্রচেষ্টা হিসেবে ইতিবাচকভাবে দেখলেও, অন্যরা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্স স্থাপনের বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এ অবস্থার মধ্যেই গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। দায়িত্ব ছাড়ার আগে তিনি মাজার ফান্ডে আরও ৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন।
এর আগে, গত বছরের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)