×

ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী 

২০২৬ জুন ২২ ২১:৩৩:৩৯

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ সোমবার (২২ জুন) রাত ৯:৩০ এই ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজধানীর বহুতল ভবনের বাসিন্দারা কম্পন অনুভব করে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। তবে কম্পনটি ছিল অত্যন্ত মৃদু এবং এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুন ভুটানে আঘাত হানা ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পেও ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠেছিল।আজকের এই কম্পনের পর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তারা ভূমিকম্পটির বিস্তারিত তথ্য এবং উৎপত্তিস্থল থেকে ঢাকার সঠিক দূরত্ব নির্ণয় করছে।

এখন পর্যন্ত কোনো হতাহত বা জানমালের ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তবে জানমালের সুরক্ষা নিশ্চিত করতে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে... বিস্তারিত