ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টার ফ্যাক্ট-চেকিং কমিটি কাজ করছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ সার্বক্ষণিক, অর্থাৎ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
সোমবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আবদুল মান্নানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে সত্যতা যাচাই করে ‘তথ্যবিবরণী’ ও ‘প্রতিবাদলিপি’ প্রস্তুত করা হচ্ছে। এসব তথ্য তাৎক্ষণিকভাবে সরকারি ও বেসরকারি সব গণমাধ্যমে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, সদর দপ্তরের পাশাপাশি তথ্য অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কনটেন্টের ওপর নিবিড় নজরদারি করছে।
এ ছাড়া অপপ্রচার ও সাইবার হয়রানি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে তথ্য অধিদপ্তরের ফিচার শাখা নিয়মিতভাবে বিশেষ নিবন্ধ ও সচেতনতামূলক ফিচার তৈরি করছে। এগুলো জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)