ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাসের সুস্থতা নিয়ে নতুন তথ্য দিলেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
রোববার (২১ জুন) সকালে দেওয়া ওই পোস্টে প্রতিমন্ত্রী বলেন, দেশবাসীর দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাস এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। তিনি আরও জানান, চিকিৎসাধীন এই নেতা দেশ-বিদেশ থেকে যারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পোস্টে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আরও আশা প্রকাশ করেন, খুব শিগগিরই মির্জা আব্বাস সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং আবারও রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্বে সক্রিয় হবেন। একই সঙ্গে তিনি তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে দীর্ঘ চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)