ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তথ্য ফাঁস হলে ঝুলিয়ে দেব’ মন্তব্যের পর পদ থেকে সরলেন রাশিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: খুলনায় অপরাধ সংক্রান্ত তথ্য ফাঁস হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে ‘গাছে ঝুলিয়ে পেটানোর’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ সদরদপ্তর এ সিদ্ধান্ত নেয়।
শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-১ থেকে জারি করা এক আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা ওই আদেশে বলা হয়েছে, ২১ জুনের মধ্যে তাকে পুলিশ সদরদপ্তরে যোগদান করতে হবে।
ঘটনার সূত্রপাত ১৭ জুন খুলনা মহানগরের লবণচরা থানা এলাকার এক মতবিনিময় সভাকে কেন্দ্র করে। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাশিদুল ইসলাম খান। সভায় তিনি এলাকাবাসীকে অপরাধীদের বিষয়ে তথ্য দিতে উৎসাহিত করেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
পরবর্তীতে তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কোনো পুলিশ কর্মকর্তা তথ্যদাতার পরিচয় ফাঁস করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের দেওয়া গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জানা গেছে, লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় আয়োজিত ওই সভায় স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গত দুই বছরে খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এ সময়ে বহু হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার পাশাপাশি শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিশেষ করে লবণচরা এলাকা দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
সভায় অংশ নেওয়া অনেকেই অভিযোগ করেন, পুলিশকে দেওয়া তথ্য অনেক সময় অপরাধীদের কাছেও পৌঁছে যায়। ফলে নিরাপত্তার আশঙ্কায় সাধারণ মানুষ অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিতে অনীহা প্রকাশ করে। এমন পরিস্থিতিতে জনআস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পুলিশ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার আয়োজন করছে।
সভায় উপস্থিত এক স্থানীয় রাজনৈতিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জনগণের ক্ষোভ ও উদ্বেগের প্রেক্ষাপটেই অতিরিক্ত পুলিশ কমিশনার আবেগপূর্ণ ও কঠোর ভাষায় বক্তব্য দেন। তার দাবি, মানুষ মূলত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল।
এ বিষয়ে পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে রাশিদুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাঠপর্যায়ের কিছু কর্মকর্তাকে ঘিরে মানুষের মধ্যে যে আস্থার সংকট রয়েছে, তা দূর করার উদ্দেশ্যেই তিনি কঠোর ভাষা ব্যবহার করেছিলেন। তার মতে, পুরো বক্তব্যের প্রেক্ষাপট তুলে না ধরে একটি অংশ আলাদা করে প্রচার করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)