ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চাকরিজীবীদের টানা চার দিনের ছুটির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চলতি আগস্ট মাসে দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সমন্বয়ে টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন অনেক চাকরিজীবী।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এবং এরপর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের বৃহস্পতিবার কোনোভাবে ছুটি বা বিকল্প ব্যবস্থা করা গেলে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
সাধারণ নিয়ম অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়। তবে জরুরি সেবাখাত এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবাসহ গুরুত্বপূর্ণ সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।
এ ছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও তাদের দায়িত্ব পালন করবেন।
প্রতি বছরের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে উচ্চ আদালত ও নিম্ন আদালতের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বাংলাদেশে উৎসবের ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে একদিনের ব্যবধান থাকলে অনেক চাকরিজীবী অতিরিক্ত ছুটি নিয়ে দীর্ঘ অবকাশের পরিকল্পনা করেন। এবারের ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষেও তেমন সুযোগ তৈরি হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত ছুটির সময়সূচি নির্ভর করবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর চাঁদ দেখার ওপর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)