ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মেধাবীদের সম্মান না দিলে উন্নয়ন সম্ভব নয়: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো জাতি তার মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দিতে ব্যর্থ হলে সেই সমাজ কখনোই উন্নতির শীর্ষে পৌঁছাতে পারে না এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হওয়াও সম্ভব হয় না।
শনিবার (২০ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’।
মন্ত্রী বলেন, এ ধরনের সংবর্ধনা শুধুমাত্র আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, অতীতে তার দায়িত্ব পালনের সময়ও শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দিতে নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হতো, যা তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জুগিয়েছে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র কোনো স্বীকৃতি যেমন মেডেল বা সার্টিফিকেটও একজন শিক্ষার্থীর জীবনে বড় প্রভাব ফেলতে পারে এবং মেধার সঠিক স্বীকৃতি পেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জীবন লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস, পরিশ্রম ও সঠিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি সাবেক ভারতের রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ.পি.জে. আবদুল কালামের উদাহরণ দিয়ে বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বমানের সাফল্য অর্জন সম্ভব।
ভূমিমন্ত্রী বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে তারা দেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পরে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ