ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে ১৬৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডের ছয়টি পদে মোট ১৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৭ জুন প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২২ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী হিসাবরক্ষক পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)। আবেদনকারীদের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হবে ৯৬ জনকে। এ পদের বেতন স্কেল ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৫)। প্রার্থীদের উদ্ভিদবিদ্যা অথবা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি অর্জনকারীরাও আবেদন করতে পারবেন।
ড্রাফটসম্যান পদে একজন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৫)। আবেদনকারীদের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ হতে হবে এবং সিভিল ড্রাফটিংয়ে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।
অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৮ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ হতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
এক্সপার্ট উইভার পদে নিয়োগ দেওয়া হবে ৪ জনকে। এ পদের বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। আবেদনকারীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় টেক্সটাইল বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে।
অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ৪৩ জনকে। এ পদের বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)। আবেদনকারীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সব পদের জন্য প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ জুন তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। চাকরি হবে পূর্ণকালীন ও স্থায়ী। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আগ্রহীরা নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি জমা দিতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন সম্পন্ন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের এ নিয়োগে আবেদন গ্রহণের শেষ সময় আগামী ২১ জুলাই ২০২৬। আবেদনপদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের