ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ফিফা র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, কোন দল কত নম্বরে?
স্পোর্টস ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপের মাঝেই প্রকাশিত হয়েছে ফিফার সর্বশেষ র্যাঙ্কিং। নতুন তালিকায় অবস্থানের উন্নতি হয়েছে ফ্রান্স, ব্রাজিল, মরক্কো ও জার্মানির। অন্যদিকে কিছুটা পিছিয়েছে স্পেন, পর্তুগাল ও বেলজিয়াম। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ র্যাঙ্কিং প্রকাশ করে।
১৮৮৯.০৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৮৮৭.১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। ফলে এক ধাপ নিচে নেমে তৃতীয় স্থানে চলে গেছে স্পেন। কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারানোর প্রভাব পড়েছে তাদের অবস্থানে।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। মরক্কোর বিপক্ষে ড্র করেও এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আফ্রিকার শক্তিশালী দল মরক্কো অবস্থান করছে ষষ্ঠ স্থানে।
অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার মূল্য চুকাতে হয়েছে দলটিকে। ওই ম্যাচের ফলে পর্তুগাল হারিয়েছে ১২.৭৬ রেটিং পয়েন্ট।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাকি তিনটি স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস (অষ্টম), জার্মানি (নবম) ও বেলজিয়াম (দশম)। কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের বড় জয় জার্মানিকে এক ধাপ এগিয়ে দিয়েছে। বিপরীতে এক ধাপ পিছিয়ে গেছে বেলজিয়াম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত