ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
এক মন্ত্রণালয়েই শূন্য পদ ৬০ হাজার, নিয়োগ শিগগিরই
নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ৬০ হাজার শূন্য পদ খালি আছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, শুধুমাত্র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শুন্য পদ আছে। শিগগিরই এর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
পোস্টের কমেন্ট বক্সে বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন লিখেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে এবং শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এটি দেশের কর্মসংস্থান পরিস্থিতি উন্নত করতে সহায়ক হবে এবং বিপুলসংখ্যক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারে।
তিনি লিখেছেন, এর মাধ্যমে জনগণের জন্য সেবা প্রদান আরো উন্নত হবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
আরেকজন লিখেছেন, ‘নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করুন, এখানে এখনো যথেষ্ট ঘাটতি দেখছি। পরীক্ষায় নেতার নির্দেশ নেই কিন্তু উন্নতমানের প্রক্সি পদ্ধতি অনেক বেড়েছে। এতে মেধাবীরা যেখানে ছিল আগে, সেখানেই আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ